LATEST UPDATES

Sunday, January 25, 2015

আশুলিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা : আটক ২



২৫ জানুয়ারি, আরনিউজ২৪.কম : আশুলিয়ার ফকিরবাড়ী এলাকায় মরিয়ম (২২) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে লাশের মাথা নিয়ে পালিয়েছে তার স্বামী। আজ রবিবার সকালে আশুলিযার ফকিরবাড়ীর ওসমান খান নামের এক ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও এক নারীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবারে তারা স্বামী-ন্ত্রী পরিচয়ে ফকিরবাড়ী এলাকার ওসমান খানের বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করেন এক দম্পতি। পরে আজ রবিবার সকালে তাদের রুমের মধ্যে গৃহবধূ মরিয়মের গলাকাটা লাশ দেখতে পায় পাশের রুমের লোকজন পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার পরে গহবধূ মরিয়মের লাশের মাথা নিয়ে পালিয়ে যায় তার স্বামী।
পুলিশ আর জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে গলা কেটে হত্যার পরে কেন লাশের মাথা নিয়ে পালিয়েছে তার স্বামী। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও এক নারীকে আটক করেছে পুলিশ।
বাড়ির মালিক ওসমান খান জানান, গত তিনদিন আগে মরিয়ম পরিচয়ে একটি রুম ভাড়া নেয়। তবে বাড়ি বা তার ঠিকানা জানা নেই বলে জানান।
এ ব্যাপারে আশুলিয়া থানার (ওসি, তদন্ত) দিপক চন্দ্রঁ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের কাটা মাথা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজ ডেস্ক আরনিউজ২৪.কম /রাজবাড়ী

Share This :

Post a Comment

 

Top