LATEST UPDATES

Wednesday, October 12, 2016

দৌলতদিয়া ইউনিয়ন কাশেদ দলের উদ্যোগে শোক র‌্যালী ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত

আরনিউজ ২৪.কমঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কাশেদ দলের উদ্যোগে শোক র‌্যালী ও তাজিয়া মিছিল এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর বুধবার দুপুর ১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন কাশেদ দলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তুপুর নেতৃত্বে তাজিয়া মিছিলে সংগঠনের প্রধান উপদেষ্টা দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নরুল ইসলাম মন্ডল, সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম (নুরাল) সহ কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।

অনুরুপ ভাবে দৌলতদিয়া ইউনিয়নের কাশেদ দলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তুপুর নেতৃত্বে জাজিয়া মিছিল ও শোক র‌্যালী বের করেন। 
পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


Share This :

Post a Comment

 

Top