Arnews24.blogspot.com

ads

LATEST UPDATES

Business

Fashion

Technology

Photography

Games

Saturday, June 23, 2018

গৌরব, সাফল্য ও সংগ্রামের ৬৯ বছর-সকল নেতাকর্মী ও সমর্থকদের ইরাদত আলীর শুভেচ্ছা

 সংগ্রামের দীপ্ত পথে আওয়ামী লীগের ৬৯তম পথ চলা-বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে 

রাজবাড়ীবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন গণ মানুষের নেতা, ১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগের কান্ডারি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জননেতা 'কাজী ইরাদত আলী।

রাজবাড়ীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এআরনিউজ২৪.কম: রাজবাড়ীতে আওয়ালীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৩ জুন শনিবার দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা আওয়ামীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয়-দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্র্মীরা।পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আব্দুর ছোরাপের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী হেদায়েত হোসেন ছোরাপ, কৃষকলীগের সদস্য সচিব আবু বক্কার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাপিজুর রহমান হাপিজ, জেলা যুবলীগের আহবায়ক আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে  ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় না আসনে সারা দেশে ১০ লক্ষ নেতাকর্মীকে হত্যা করা হবে।

Monday, January 29, 2018

রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু


এআরনিউজ২৪.কম: রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী এক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফছার আলী সরদারের সভাপতিত্বে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রধান অতিথি হিসাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করেন। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইনার গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর কাজী মরিয়ম।উইনার গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামীতে যে সকল ছাত্রছাত্রী জিপিএ ৫ পাবে তাদের কে বৃত্তি দেওয়ার ইচ্ছা প্রশন করেন।
আগামীকাল সাংস্কৃতিক ও পুরষ্কার বিরতণের মধ্য দিয়ে এ বছরের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে।

Saturday, January 6, 2018

বিএনপিকে শেখ হাসিনার অধিনেই নির্বাচনে আসতে হবে: পথসভায় কাজী ইরাদত আলী


এআরনিউজ২৪.কম: ৫জানুয়ারি গণন্ত্রের বিজয় দিবস ও মহাজোট সরকারের ৪বছর পুর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ওপথসভায় এ কথা বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক কাজী ইরাদত আলী
কাজী ইরাদত আলী বলেছেন, বিএনপি জামায়াত জোট সরকার প্রেট্রল বোমা মেরে মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। প্রতিষ্ঠা করতে চেয়েছিল জঙ্গিবাদ যা করতে পারে নি। মাননীয় শেখ হাসিনা সরকার শক্ত হাতে প্রতিহত করেছে।
কাজী ইরাদত আলী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনো শেখ হাসিনার অধিনে করতে হবেশেখ হাসিনা বলেছিলেন, বিএনপিকে নাকে খদিয়ে নির্বাচনে আসতে হবে, নেত্রীর সেই কথা আজ বাস্তব হতে যাচ্ছে
কাজী কেরামত আলী এমপিকে শিক্ষা প্রতিমন্ত্রী করায় জন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান
০৫ জানুয়ারি শুক্রবার বিকালে মহাজোট সরকারের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে রাজবাড়ী পৌর আওয়ামীলীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম কর্ণধার কাজী ইরাদত আলী।
গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন গ্রামমহলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়াতে হয় নেতাকর্মীরা।
জমায়েত শেষে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পথসভায় মিলিত হয়
পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী সেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এ্যাডঃ শফিকুল আজম মামুন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা কৃষকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহবায়ক আবুল হোসেন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখসভা উপস্থাপনা করেন. পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি

রাজবাড়ীতে সিরাতুন্নবী ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

এআরনিউজ২৪.কম: রাজবাড়ীতে সিরাতুন্নবী ও ইসলামিক  সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার ৫ জানুয়ারী নতুন বাজার ব্যবসায়ী ও সিরাতুন্নবী (সাঃ) এন্তেজমিয়া রাজবাড়ী জেলার আয়োজনে নতুন বাজার হুমায়ুন মার্কেট চত্তরে এ  এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে  রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনান্য বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উইনার গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, জেলা ইমাম কমিটির সভাপতি খন্দকার মাওলানা আব্দুল হালিম, রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোমসের করিব হুমায়ন। অনুষ্ঠানে বক্তারা ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতায় কোরআর তেলোয়াত, হাম-নাথ, গজলে ২৫০জন প্রতিযোগী অংশগ্রহন করে।  প্রতিযোগীদের মধ্যে থেকে ৬০ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

Sunday, December 24, 2017

রাজবাড়ী সদর উপজেলা ১৪টি ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা



এআরনিউজ২৪.কম: পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে রাজবাড়ীর ১৪টি ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়


২৪ ডিসেম্বর রবিবার বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মত বিনিময় সভা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ ওহেদুল জাম্মান, পৌর আওয়ামী লীগের সভাপতি এড: উজির আলী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রথম

মতবিনিময় সভায় কাজী ইরাদত আলী সদস্য নবায়ন করার পরে নতুন সদস্য সংগ্রহ করার জন্য নির্দেশ দেন নেতাকর্মীদের।


Friday, December 22, 2017

রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


এআরনিউজ২৪.কম: রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে বিজয় ৭১শিরোনামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বিকালে জেলা সদরের চন্দনী সেবা ও সংস্কৃতি সংঘের আয়োজনে রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়
মিনি ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী জেলার সদর উপজেলার হালিম মেম্বারের ফুটবল দল এবং সেলিম রেজার ফুটবল দল উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উইনার গ্রুপ অব কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুনবিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী এস্কেভেটর মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান শাহিনুর, গান্ধিমারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাফুজুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় হালিম মেম্বারের দল ১-০ গোলে সেলিম রেজার দলকে পরাজিত করে
আগামী ২৫ ডিসেম্বর ৮ দলের অংশগ্রনের অনুষ্ঠিত এই মিনি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে




Saturday, December 16, 2017

রাজবাড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করল জেলা আ’লীগ

এআরনিউজ২৪.কম: রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর ২০১ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে দলীয় নেতৃবৃন্দ
১৬ডিসেম্বর শনিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থিত মুক্ত মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের প্রতিকৃতি পুষ্প মাল্য অর্পন করেন জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যু লীগ, উপজেলা আওয়ামী লীগ
পুষ্পমাল্য অর্জন শেষে বর্ণাঢ্য বিজয় র‌্যালীটি শহরস্থ রেলওয়ে ক্রসিং মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি ফলকে পুষ্প মাল্য অর্পন করে
প্রধান অতিথি হিসেবে পুষ্পমাল্য অর্পন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আ: লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর মেয়র মহাম্মদ আলী চৌধুরী,পৌ আওয়ামী লীগর সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সাংস্কৃতিক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন  সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

Thursday, December 7, 2017

যানজট দূর করতে চলতি ডিসেম্বর মাসে আরো দুটি নতুন ফেরি নামানো হবে: নৌপরিবহন মন্ত্রী

এআরনিউজ২৪.কম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহণ সুষ্ঠভাবে পারাপারের লক্ষ্যে পরিবহণ মালিক, শ্রমিক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও ঘাট কর্তৃপক্ষের সাথে আলোচনা সভা করেছে নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান এমপি
৭ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঘাট এলাকার রেস্ট হাউজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের যানজট দূর করতে চলতি ডিসেম্বর মাসেই আরো দুটি নতুন ফেরি নামানো হবে
এখন থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকে থাকা গাড়ী চালক ও শ্রমিকরা ফেরি পারাপারের টিকিট কাটবেআগামী এক মাস পর ঘাটে আজকের যে বিশৃঙ্খলা, তা আর থাকবেনাগাড়ি চালক ও হেলপারদের কেউ যাতে হয়রানীর শিকার না হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ ভূমিকা রাখবেএছাড়া জরুরী পচনশীল ও যাত্রীবাহি পরিবহনের সাথে ভারতগামী কোচগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার হবে 
জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত নৌপরিবহন মন্ত্রণালয়ের অধিনস্থ বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে সুষ্ঠু ও নিরাপদ গাড়ী পারাপারের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শওকত আলী
সভায় দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ঘাটে যানবাহন থেকে চাঁদাবাজি, অতিরিক্ত অর্থ আদায়, নৌপথে যানবাহন পারাপার ও বিশৃঙ্খলা নিয়ে নানা ধরনের অভিযোগ উঠে আসেএসব অভিযোগ দূর করতে ১২ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দেন নৌপরিবহন মন্ত্রীকমিটিতে জেলা প্রশাসককে আহবায়ক করে পুলিশ সুপার, শ্রমিক পরিবহন, শ্রমিক ফেডারেশন, রাজবাড়ী পরিবহন শ্রমিক সংগঠন, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করা হবেকমিটি আগামী এক মাসের মধ্যে সমস্যা চিহিৃত ও সমাধানের প্রস্তাব নৌপরিবহন মন্ত্রণালয়ে পেশ করবে

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জ্ঞান রঞ্জন শীল, যুগ্ম-সচিব সহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার সালমা ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক কাজী রাদত আলী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রমূখ

Wednesday, December 6, 2017

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে পৌর কর্মচারীদের মানববন্ধন


এআরনিউজ২৪.কম: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন পাওয়ার দাবীতে রাজবাড়ী পৌর এলাকার প্রধান সড়কের বাতি বন্ধ রেখে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করেছে রাজবাড়ীর পৌর কর্মকর্তা-কর্মচারীরা ০৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা  রাজবাড়ী প্রেসক্লাবের সামনে  বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া পলাশ, যুগ্ম-সম্পাদক শেখ রহমান আলী, তথ্য ও গবেষনা সম্পাদক বিপ্লব কুমার সাহা, সদস্য মোঃ সফিকুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার সচিব মোঃ মাসুদ আলম, রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের উপদেষ্টা মোঃ মোকলেছুর রহমান, সাধারন সম্পাদক আব্দুর রব, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আতিকুজ্জামান জুয়েল, গোয়ালন্দ পৌর কর্মচারী সংসদের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন খান, পাংশা পৌর কর্মচারী সংসদের সাধারন সম্পাদক মোঃ জাফর ইকবাল প্রমুখ
 
এসময় রাজবাড়ী সহ গোয়ালন্দ ও পাংশা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন


Wednesday, November 29, 2017

কাজী ইরাদত আলী স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে পহেলা ডিসেম্বর শুক্রবার



এআরনিউজ২৪.কম: আগামী পহেলা ডিসেম্বর রোজ শুক্রবার বিকেল তিনটায় রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে কাজী ইরাদত আলী স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে পহেলা ডিসেম্বর শুক্রবার। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ন সাধারন সম্পাদক ও রাজবাড়ী জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টিজের সভাপতি কাজী ইরাদত আলী, জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান সহ আরো অনেকেই।

কাজী ইরাদত আলী স্পোর্টিং ক্লাবের সভাপতি মীর আব্দুর রহিম সজল জানান, ৮টিম অংশগ্রহন করে এদের মধ্যে ২টি দল  ফাইনাল খেলবেন কাজী ইরাদত আলী স্পোর্টিং ক্লাব সুর্যর্নগর-বনাব মাটিপাড়া যুব-সংঘ।


Saturday, November 18, 2017

রাজবাড়ী-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট রাজ্জাক খানের সাংবাদিকদের সাথে মতবিনিময়


এআরনিউজ২৪.কম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে(পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) বিএনপি’র মনোনয়ন চাইবেন রাজবাড়ী জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপি’র আহবায়ক বিশিষ্ট শিল্পপতি লায়ন এ্যাডভোকেট আবদুর রাজ্জাক খান।
১৮ নভেম্বর শনিবার দুপুরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা শহরের অদূরে তার প্রতিষ্ঠিত কিং জুট মিলস লিমিটেড সংলগ্ন নিজ বাসভবনে জেলা-উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক অন-লাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বলেন, বিগত উপজেলা নির্বাচনে বিএনপি’র মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোট কারচুপি ও ভোট কেন্দ্র দখল সহ নানাবিধ অশুভ তৎপরতার কারণে তিনি পরাজিত হন।

দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করায় এলাকার সর্বস্তরের মানুষের সাথে তার সুসম্পর্কের সৃষ্টি হয়েছে। তিনি বিভিন্ন সময় পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার নদী ভাঙন, হত দরিদ্র গরীর পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকেন। এ ভাবেই তিনি অত্র এলাকার জন সাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়া কালুখালী উপজেলার বল্লভপুর এলাকায় নিজ বাস ভবনের পাশে ৮ একর পৈত্রিক জমিতে কিং জুট মিলস লিমিটেড নামক একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। এ প্রতিষ্ঠানে অত্র এলাকার প্রায় সাড়ে ৭ শতাধিক নারী-পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তবে তিনি নিশ্চিত ভাবে রাজবাড়ী-২ আসনটিতে বিপুল ভোটে জয় লাভ করে এই আসনটি পুনরুদ্ধার করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এর আগেও জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চান। কিন্তু মনোনয়ন পান নি। তখন দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন তিনি। এবারে দলীয় মনোনয়নের ব্যাপারে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Thursday, October 19, 2017

রাজবাড়ীতে শেখ রাসেলের ৫৩তম জন্মদিন পালিত



এআরনিউজ২৪.কম: রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের তম জন্মবার্ষিকী পালিত।
উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেল এর জন্মদিনের কেক কাটেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী।এসময় জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মোঃ রাসেদুল ইসলাম হক অমি, সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস চৌধুরী রাব্বী, জেলা ছাত্রলীগের সাংগঠনি সম্পাদক জাহিদু হাসান শোভন, সাজ্জাদুল কবির তানজিম সহ অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   
 

Top