LATEST UPDATES

Wednesday, January 28, 2015

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

            




আরনিউজ২৪.কম: রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক ও নার্স এর ভুলে নবজাতকের মৃত্যু অভিযোগ নিহত নবজাতের পরিবারের।

আজ ২৮ জানুয়ারী বুধবার সদর হাসপাতালের শিশু ওয়াডে বেলা সাড়ে ১২টায় সিজারের পরে চিকিৎসক ও নার্স্ এর ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যূ হযেছে।

নিহত নবজাতকের বাবা মো. মাহামুদুল হাসান, জানান তার স্ত্রীকে গত ২৫/০১/২০১৫ রবিবার সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে ২৮জানুয়ারী বুধবার তার স্ত্রীর সিজার করেন গাইনী বিভাগের চিকিৎসক ডাক্তার সেলিনা কামাল রিমা। বাচ্চা ভালভাবে সিজার করা হলেও তাকে একজন  শিশু বিশেষজ্ঞ দেখানোর জন্য ডাক্তার বলেন। হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ সৌরভ নবজাতকের চিকিৎসা দেন। পরে শিশু ওয়ার্ডের কর্তব্যরত নার্স মালতী রানী দাস বাচ্চাকে ডাক্তারের লেখা  অনুজায়ী ইনজেকশন দেয়। সাথে সাথে নবজাতক শিশুটির শরীর নিল হয়ে যায়। বেশ কিছুক্ষণ বিভিন্ন তালবাহানা করে একটি ডেট সার্টিফিকেট হাতে ধরিয়ে দেয়া হয়। পরে তারা মানতে নারাজ হলে আন্দলন শুরু করলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার আব্দুল হান্নান খবর শুনে নিহত নবজাতক-কে দেখতে আসেন। পরে জরুরী বিভাগে গিয়ে তিনি আমাদের বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেন।

এবিষয়ে হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুল হান্নান বলেন, এখন ডাক্তার সৌরভ ও নার্স ডিউটিতে নেই তাই আগামীকাল ২৯জানুয়ারী বৃহস্পতিবার অফিস টাইমে আসেন আমারা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখে যদি নার্স বা ডাক্তার কারো ভুল পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইগত ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিহত নবজাতকের বাবা মো. মাহামুদুল হসান সদর উপজেলার বরাট ইউনিয়নের বাসিন্দা।

এবিষয়ে নার্স মলতি রানী জানান, নবজাতেকর জন্ম হয় হাসপাতালের নিচতলায় পরে নবজাতক শিশুটিকে জরুরী বিভাগের চিকিৎসক দেখে চিকিৎসা দেয় পরে নবজাতকে ও টিকিট নিয়ে তিন তলায় আসেন তার পিতা। পরে ডিউটিরত নাস চন্দনা আমকে ডাকদিলে আমি সেখানে যায়। পরে আমি চন্দার সাথে ছিলাম কিন্তু ইনজেকশন পুশ করেছেন চন্দনা।

তবে হাসপাতালে থাকা একাধীক রুগী ও তাদের আত্বীয় স্বজনরা বলেন এভাবে আর কত মানুষকে অবহেলা, ভুল চিকিৎসা করে হত্যা করবে।আর হত্যাকে একসিডেন্ট বলে চালিয়ে যাবে।

তারা আরো বলেন সদর হাসপাতালের নাসদের যে আচার আচরন মনে হয় যেন আসারা সাধারন রুগীরা এদের অধিন্স্তকমর্চারী। আমারা হাসপাতালের চিকিৎসা যতু টুকু পাই তার চেয়েবেসি সেবীকাদের ব্যাবহার এত খারাপ যা বলে বোঝানো জাবেনা।


Share This :

Post a Comment

 

Top