এআরনিউজ২৪.কম: বিএনপি জামাত জোট সারা বাংলাদেশে রাজনীতির নামে পেট্রোল বোমা হামলা চালিয়ে নারী, শিশু শ্রমিক সহ সাধারন মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানব-বন্ধন কর্মসূচি পালন করেছে ১৪দল।
আজ ০৮ ফেব্রুয়ারী রবিবার বিকেল সাড়ে ৪টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ১৪দল আয়োজিত এ কর্মসুচিতে বিভিন্ন শ্রেনী পেসার মানুষ অংশ গ্রহন করে।
মানববন্ধন বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ওসংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার লাভলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী এরাদত আলী, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার, জেলা জাসদ সভাপতি আহাম্মেদ নিজাম মন্টু, জেলা ওয়াকার্স পাটির সভাপতি জতি সংক্কর ঝন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান, জেলা , সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ ১৪দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment