LATEST UPDATES

Saturday, February 21, 2015

রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


  আরনিউজ২৪.কম  দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে।

মহান ভাষা আন্দলনের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে, শহীদ বীর মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত কেন্দ্রীয়  রাজবাড়ী জেলা শহীদ মিনারে রাজবাড়ী বাসী তাদের শ্রদ্ধা নিবেদন করলো।

রাত ১২ টা ১মিনিট বাজার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন কর্তৃক শহীদ মিনারে শ্রদ্ধানঞ্জলি অর্পনের মর্ধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন করে। পুলিশ তাপতুন নাসরিন এর নেতৃত্বে পুলিশের একটি দল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন  করে।

শ্রদ্ধা নিবেদন  করে সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী। শ্রদ্ধা নিবেদন  করে রাজবাড়ী জেলা বিচার বিভাগীয় কর্মকর্তা বৃন্দ। জেলা পরিষদের পক্ষে শ্রদ্ধানঞ্জলি অর্র্পন করেন, জেলা পরিষদ জেলা পরিষদের কর্মচারী কর্মকর্তা বৃন্ধ। রাজবাড়ী স্বাস্থ্য বিভাগের পক্ষে শ্রদ্ধানঞ্জলি অর্র্পন করেন সিভিল সার্জন মো. মাহাববুল হক ও আবাসিক কর্মকর্তা আরএমও ডা. আব্দুল হান্নান সহ অন্যন্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ। শ্রদ্ধা নিবেদন  করে রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

রাজবাড়ী প্রেস ক্লাব এর পক্ষ থেকে সভাপতি খান মো. জহুরুল হক ও সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন শ্রদ্ধানঞ্জলি অপর্রন করেন।

দৈনিক মাতৃ কণ্ঠ পত্রিকার পক্ষে শ্রদ্ধানঞ্জলি অপর্রন করেন, সম্পাদক খন্দাকার আব্দুল মতিন, তার দুই ছেলে মুন খন্দকার,  মুসফিক খন্দকার ও ভাতিজা জিম খন্দকার।

দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার পক্ষে শ্রদ্ধানঞ্জলি অপর্রন করেন সম্পাদকের ছেলে খান মো. কনক রহমান।
রাজবাড়ী টেলিভিশন সাংবাদিক সমিতির পক্ষে শ্রদ্ধানঞ্জলি অপর্রন করেন সভাপতি খান মো. জহুরুল হক ও সাধারন সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু।

পরে রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির পক্ষে শ্রদ্ধানঞ্জলি অপর্রন করেন সভাপতি ইউসুফ মিয়া ও সাধারন সম্পাদক মো. সিহাবুর রহমান।
করে রাজবাড়ী মহিলা ক্লাব, রাজবাড়ী বিএম এ, জেলা তথ্য অফিস রাজবাড়ী, পল্লী বিদুৎ সমিতি, পানি উন্নয় বোড রাজবাড়ী শ্রদ্ধা নিবেদন  করেন।

তারা পর থেকে সাধারন মানুষের জন্য উনমুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। পরে মধ্য রাত থেকেই শুরু হয় সাধারন মানুষের শ্রদ্ধা নিবেদন।

পরে মৈত্রী থিয়েটার গুরুপের পক্ষে শ্রদ্ধানঞ্জলি অপর্রন সভাপতি ও সহ সাধারন সম্পাদক সহ অন্যন্য সদস্য বৃন্দ।
শ্রদ্ধা নিবেদন  করে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্মৃতি পরিষদ রাজবড়ী।
পরে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধানঞ্জলি অর্পন করেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী ১আসনের এম.পি আলহাজ্ব কাজী কেরামত আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী এরাদত আলী, ফকির আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র মহাম্মদ আলী চৈাধুরী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির পক্ষে শ্রদ্ধানঞ্জলি অর্পন করেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মহাম্মদ খৈয়ম। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র তোফজ্জেল হোসেন মিয়া, সহ সভাপতি রোকন উদ্দিন চৈাধুরী, সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ।

পরে জেলা জাতীয় পাটির পক্ষে শ্রদ্ধানঞ্জলি অর্পরন করেন, জাতীয় পাটির সভাপতি এ্যাডঃ হাবিবুর রহমান বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পাটির সহ যোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ সময় সরকারী বেসরকারী  কয়েকটি প্রতিষ্ঠান শ্রদ্ধানঞ্জলি অর্পন করলেও প্রভাতের শুরুতেই শহীদ মিনারে ব্যাপক মানুষের ঢলনামে। বিভিন্ন্ সরকারী, বেসরকারী, আধাসরকারী, সায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গন।

















Share This :

Post a Comment

 

Top