এআরনিউজ২৪.কম খন্দকার রবিউল ইসলাম (মজনু) রাজবাড়ী জেলার সকল উপজেলায় রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটকে পুলিশের বিশেষ অভিযান ২৩ ফেব্রুয়ারী সোমবার থেকে শুরু হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গত ২৩ফেব্রুয়ারী থেকে ৩মার্চ মঙ্গলবার পর্যন্ত ৪৭টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
পরে কাগজপত্রে ক্রুটি থাকায় আরো কয়েকটি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
জানাগেছে রাজবাড়ী ট্রাফিক বিভাগ ৬৮টি মোটর সাইকেল আটক করে করেছে।
জানাগেছে রাজবাড়ী ট্রাফিক বিভাগ ৬৮টি মোটর সাইকেল আটক করে করেছে।
রাজবাড়ী ট্রাফিক বিভাগের টিআই গোপাল কঞ্চ মীস্ত্রীর নেতৃত্বে টিআই২ এস এম শহিদুর রহমান, সার্জেন্ট আরিফ, সার্জেন্ট হেলাল উদ্দিন, টিএসআই এসাক মাসুদ, এসএম শহিদুল মৃধা এ অভিযান পরিচালনা করেন।
টি.আই গোপাল কঞ্চ মস্ত্রী, টিআই২ এস এম শহিদুর রহমান, জানান, আটককৃত ৪৭টি মোটরসাইকেল এর মধ্যে ইতি মধ্যেই ২০টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করে ছারিয়ে নিয়েছেন মোটরসাইকেল মালিকগন।
মোটর সাইকেলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

Post a Comment