খন্দকার রবিউল ইসলাম / এআরনিউজ২৪.কম: আগামী ২৭শে মার্চ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি -বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে এবং প্রার্থীতা বাতিলের প্রেক্ষীতে পাল্টা পাল্টি সংবাদিক সন্মেলন করেছে সভাপতি পদের দুই প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক।

অনুরুপ ভাবে রবিবার রাজবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আফতাব হোসেন পাপ্পু। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দুইজন প্রার্থীর মধ্যে আব্দুল কুদ্দুস খানের অঙ্গীকার নামায় স্বাক্ষর ছিল না এবং তার নিজ ভোটার নম্বর ছিল ভুল । সে কারনে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।রবিবার দুপুর ২টায় রাজবাড়ী প্রেস ক্লাবে অন্য একটি সাংবাদিক সন্মেলনে এক মাত্র বৈধ প্রার্থী হিসেবে রকিবুল ইসলাম পিন্টু সাংবাদিক সন্মেলন করে বলেন , আমার প্রতিদ্বন্দী আব্দুল কুদ্দুস খান তার অঙ্গীকার নামায় তার স্বাক্ষর ও ভোটার নম্বর ভুল লেখায় তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন পরিচালন কমিটি এখানে তার কোন ভ’মিকা নেই। প্রতিপক্ষের অভিযোগ মিথ্যে এখানে তাকে ভয় ভিতি দেখানোর প্রশ্নই উঠে না।
গত শনিবার রাজবাড়ী প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সাংবাদিক সন্মেলনে সভাপতি প্রার্থী মোঃ আব্দুল কুদ্দুস খান অভিযোগ করে বলেন তার মনোনয়ন পত্র সঠিক ছিল কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি তাকে অবৈধ ভাবে মনোনয়ন বাতিল করেছে। এবং তাকে তার একমাত্র প্রতিদ্বন্ধী সভাপতি প্রার্থী রকিবুল হাসান পিন্টু ভয় ভিতি দেখিয়েছে।
উল্লেখ্য মনোনয়ন বাতিলের কারনে সভাপতি প্রার্থী আব্দুল কুদ্দস খান রাজবাড়ী আদালতে দেওয়ানী ৩৩/১৫ নং মামলা করেছে।আদালতের প্রতি মামলায় আগামী ২৭ / ০৩/২০১৫ নির্বাচন স্থগিত হওয়ার জোর দাবী করেন।

পরপর তিনটি সংবাদিক সন্মেলন হওয়ায় বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক সন্মেলনে জেলার সকল প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পর উদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদিক সন্মেলন করা হয়। শনিবার ইকই স্থানে সভাপতি পদ প্রার্থী আব্দুস কুদ্দুস খান অনুরুপ সংবাদিক সংসল্মেন করেন।
Post a Comment