LATEST UPDATES

Thursday, March 26, 2015

মহান মুক্তিযুদ্ধে পুলিশের প্রথাম সশস্ত্র প্রতিরোধ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা





 
খন্দকার রবিউল ইসলাম (মজনু)/আরনিউজ২৪.কম: রাজবাড়ী ২৫মার্চ বুধবার বেলা ১১টায় জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে আলো চনা সভা র‌্যালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পুলিশ সুপার তাপতুন নাসরিন এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী ২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন মো. মাহব্বুল হক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, জেলা কমিউনিটি পুলিশিং-এর আহবায়ক আবুল হোসেন, রাজবাড়ী জেলা কর্মরত বীর মুক্তিযোদ্ধা পুলিশ কনষ্টেবল সোহরাব উদ্দিন মীর প্রমুখ। সভার উপস্থাপনা করেন, রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম

এর আগে সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে

এসময় রাজবাড়ী ৫থানার ভারপ্রাপ্তকর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


Share This :

Post a Comment

 

Top