এআরনিউজ২৪.কম: বুধবার (০১ এপ্রিল) সকাল ৮টা থেকে সোয়া ৮টার দিকে বজ্রপাতের ঘটনায়
রাজবাড়ীর
গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মৃত দুই যুবক হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের লিয়াকত শেখের ছেলে মুরাদ শেখ ২৮) ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম গ্রামের খবির শেখের ছেলে জাকির হোসেন (২০)।
এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা যায় সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামে মাঠে কাজ করছিলেন মুরাদ শেখ। এসময় হঠাৎ বজ্রপাত হলে মুরাদ মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বুধবার সকাল ৭টার দিকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম গ্রামের জাকির হোসেন (১৮) মাঠে কাজ করতে যান। সকাল ৮টার দিকে হটাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে জাকির অচেতন হয়ে পড়েন। মাঠে থাকা অন্য কৃষকরা এ অবস্থায় জাকিরকে উদ্ধার করে গেয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Post a Comment