LATEST UPDATES

Tuesday, April 21, 2015

রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে কুপি হত্যা





২১ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দড়াপের ডাঙ্গি এলাকায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান পলাশকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত পলাশ উজানচর ইউনিয়নের জয়নুদ্দিন সরর্দার পাড়ার সিদ্দিক ব্যাপারির ছেলে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে, জানা গেছে সকালে বাড়ি থেকে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দড়াপের ডাঙ্গি এলাকায় চার/পাঁচজনের একদল তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা হাসপাতাল ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক এ কে এম নাসিরউল্লা জানান, প্রায় নয় মাস আগে দিলদার নামে এক যুবককে কুপিয়েছিলেন পলাশ। এর জেরে বা অন্য কারো সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকা- হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত পলাশের লাশ বর্তমানে ফুরিদপুর থানায় রয়েছে।


Share This :

Post a Comment

 

Top