LATEST UPDATES

Monday, April 27, 2015

রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটের জৌকুড়ী বাজারে অগ্নিকান্ডে ৬ দোকান ভুষ্মিভুত


 ২৬ এপ্রিল রবিবার ভোর ৪টার দিকে অগ্নিকান্ডে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়ার জৌকুড়ী বাজারে ৬টি দোকান ঘর ভুষ্মিভুত হয়েছে।

এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন জৌকুড়া বাজারের ঘর মালিক মোঃ নজরুল ইসলাম, মোঃ মোস্তাক জিল্লর, ইলেকট্রিক ব্যবসায়ী আমিন উদ্দিন খান, ওষুধ বিক্রেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক, ফার্নিচার ব্যবসায়ী নাসির বিশ্বাস, দর্জি মোঃ বিল্লাল চা বিক্রেতা জয়নাল।

রাজবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফজলুল হক জানান, ভোরে জৌকুড়া বাজারে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, আগুনে ব্যবসায়ীদের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। সময় প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


স্থানীয় ব্যবসায়ী অমিত কুমার হালদার জানান, এই অগ্নিকান্ডে ৬টি দোকানঘর ভুষ্মিভুত হওয়াতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা পথে বসে গেছেন।
Share This :

Post a Comment

 

Top