LATEST UPDATES

Thursday, May 21, 2015

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

 আরনিউজ২৪.কম:  ২১মে বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে  রাজবাড়ী টু পুরাদহগামী ৫০৬ শাটল ট্রেনের নিচে কাটা পড়ে শাহিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।

মৃত শাহিনা খাতুন গঙ্গাপ্রসাদপুর গ্রামের মো. শুকুর আলি মোল্লার স্ত্রী।

রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার বিশ্বাস জানান সকাল ৮টার দিকে রাজবাড়ী টু পোরাদাহগামী শাটল ট্রেনটি গঙ্গাপ্রসাদপুর এলাকয় পোঁছালে ঐ মহিলা রেল লাইন পারহতে গেলে তিনি কাটা পরেন। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Share This :

Post a Comment

 

Top