LATEST UPDATES

Friday, May 8, 2015

রাজবাড়ীতে ডিবি পুলিশের সফল অভিযান ৮০ লিটার বাংলা মদসহ এক সুইপার আটক




৭মে আরনিউজ২৪.কম: ড়ী শহরের ১নং রেলগেট এলাকার সুইপার কলোনী থেকে ৮০লিটার বাংলা মদ সহ অশোক কুমার (৪৫) নামে এক সুইপারকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত অশোক কুমার সু্পার কলোনীর মৃত কালিপদের ছেলে।

৭মে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুইপার অশোকের বাড়িতে রাজবাড়ী সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে  ডিবি পুলিশের এস আই নিজামন, এএসআই হিরন কুমার ও এএসআই হাচানুজ্জামান হাসান সহ ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেল গেট এলাকার সুপার কোলনীতে অভিযান চালিয়ে ৮০লিটার বাংলা মদ উদ্ধার ও বিক্রেতা অশোক কুমার কে আটক করা হয়।

মদ বিক্রেতা সুইপার অশোক কুমার জানান, মাছ বাজার সংলগ্ন সরকারী লাইন্স প্রাপ্ত দাস এন্ড নন্স ও গোয়ালন্দ রতনের কাছ থেকে তিনি ৪০লিটার মদ এনে পানি মিশিয়ে ৮০ লিটার মদ বানিয়েছেন।
এঘটনায় রাজবাড়ী সদর থানায় মাদকদব্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ৮ তারিখ-০৭/০৫/২০১৫।

Share This :

Post a Comment

 

Top