LATEST UPDATES

Saturday, May 9, 2015

রাজবাড়ীতে স্কুল ফিডিং কার্যকক্রম মিড ডে মিল উদ্বোধন



রাজবাড়ী প্রতিনিধি. ০৯ মে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের গোদার বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের তত্বাবাধনে স্কুল ফিডিং কার্যক্রম ( মিড ডে মিল) এর উদ্বেধন করা হয়।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আল হাজ্ব কাজী কেরামত আলী। সন্মানিত বিশেষ অতিথি ছিলেন মহিলা সংসদ মিসেস কামরুনাহার চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন  ডাঃ মাহাবুবুল হক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম এ খালেক,  অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা সার্বিক ঈদতাজুল ইসলাম .জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম। ও ম্যানেজিং কমিটির সভাপতি গোদার বাজার সরকারী বিদ্যালয়ের এম,এ,মমিন খান।

স্কুলের শিক্ষার্থীদেরকে সাপ্তাহে তিন দিন  বিনা খরচে দুপুরে খাওয়ানো হবে। 
বক্তব্য রাখেন এমপি কাজী কেরামত আলী, মহিলা এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, উপজেলার চেয়ারম্যান, প্রমুখ। আলোচনা শেষে সকল শিক্ষার্থীদের  খিচুরী দিয়ে উদ্বোধন করা হয়। 


Share This :

Post a Comment

 

Top