LATEST UPDATES

Thursday, June 4, 2015

রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



আরনিউজ২৪.কম:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪০ টাকার কাউন্টার লঞ্চ ঘাটের টার্নিং মোড় এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিল সহ দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, যশর জেলার মন নথপুর উপজেলার চৌগাছা গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম(৩০), একিই জেলার  বড় কাকলীয়া স্বরুদহ গ্রামের মৃত আঃ খালেকের ছেলে আলী হোসেন(২২)।

গোয়ালন্দ থানার এসআই টিএম রফিক উদ্দিন জানান, বেলা ২টার দিকে উপজেলার ৪০ টাকার কাউন্টার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০বোতল ফেন্সিডিল সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।





Share This :

Post a Comment

 

Top