LATEST UPDATES

Thursday, June 18, 2015

রাজবাড়ীতে ৫টি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী অস্ত্রসহ গ্রেফতার




আরনিউজ২৪.কম পাংশা, কালীখালী সুজানগর থানার সীমানা থেকে ৫টি হত্যা মামলার ৩জন এজাহার ভুক্ত আসামীকে ১টি শুটারগান ০৫(পাঁচ) রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।

১৭জুন রাত ১১টার দিকে পদ্মার পাড়ে চররাম নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, জামাল শিকদার (৩৫, বাবুল শেখ (৩০)ইসমাইল মোল্লা (৩৭)।

পুলিশ অফিস সুত্রে জানা যায় পুলিশ সুপার জিহাদুল কবির(পিপিএম) এর নির্দেশে সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এসআই নিজাম সহ দশ জন সদস্য নিয়ে এ অভিযান চালায়।

পুলিশ সুপার মো. জিহাদুল কবির জানান, তারা সকলে চরমপন্থী দলের সদস্য যাদের ডাকাতি, অপহরন ছিনতাই করাই মূল পেশা। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলারে করে জেলের ছদ্ম বেশে।
 
এই অভিযানটি ছিল প্রকৃতপক্ষেই ঝুকিপূর্ণ। চরমপন্থী দলের সক্রিয় এই সদস্যরা গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে



Share This :

Post a Comment

 

Top