এআরনিউজ২৪.কম
১৩
জুলাই সোমবার
রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর ছাত্রলীগের
সহ সভাপতি
জাহাঙ্গীর হোসেন মোল্লা (২৬) কে রাতে
কুপিয়ে হত্যা
করেছে দুর্বৃত্তরা।
নিহত ছাত্র নেতা পৌরসভার ১নং
ওয়ার্ডের হাউলি
কেউটিল গ্রামের
ইসমাইল হোসেন
মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাঙ্গীর হোসেন গোয়ালন্দ বাজার থেকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা এক দল দূর্বৃত্ত তাকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
পরে স্থানীয়রা তাকে
উদ্ধার করে
গুরুতর আহত
অবস্থায় প্রথমে
গোয়ালন্দ হাসপাতালে
নেয়। পরে
তার অবস্থার
অবনতি হলে
ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালে
নেয়ার পথে
রাত সাড়ে
১০টার দিকে
তার মৃত্যু হয়।
এদিকে ঘটনায় জড়িত গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ (২৫) নামে এক ছাত্র নেতাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে পুলিশ আসলে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
আটককৃত ছাত্রনেতা গোয়ালন্দ পৌরসভার
৯নং ওয়ার্ডের
মৃত চান্দু
শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি একেএম নাসির উল্যাহ ঘটনার সত্যতা শিকার করে বলেন এঘটানায় সাথে জরিতদের ধরার জন্য বিভিন্ন যায়গায় অভিযান করা হচ্ছে।

Post a Comment