LATEST UPDATES

Saturday, July 18, 2015

রাজবাড়ীতে ঈদের জামাত অনুষ্ঠিত

আরনিউজ২৪.কম

১৮জুলাই শনিবার সকাল ৮ টায় রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে রাজবাড়ী-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো.রিফকুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ মাহবুবুল হক, জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, সাবেক মেয়র জনাব মোহাম্মদ আলী চৌধুরী,প্যানেল মেয়র জনাব আখতার হোসেনসহ জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ঈদের নামাজ আদায় করেন।
প্রধান জামাতে বরাবরে মতই মহিলারাও অংশগ্রহণ করেন।এ জামাতে জেলার বিপুল সংখ্যক মহিলারা অংশগ্রহণ করেন।স্মরণ করা যেতে পারে, প্রথম মহিলা জেলা প্রশাসক এবং সাবেক সংস্কৃতি বিষয়ক সচিব মরহুমা রাজিয়া বেগম ২০০১ সালে রাজবাড়ী জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালনকালে ঈদের প্রধান জামাতে মহিলাদের জন্যও নামাজের ব্যবস্থা করে প্রশংসিত ও সমাদৃত হন।

জামাতে খুৎবা পাঠ, ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ সিরাজুম মুনির।

জেলার অন্য ঈদগাহের মধ্যে গুলোতে সকাল সাড়ে ৮টা, ৯টা ও ১০টার মধ্যে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
প্রতিবারের মতোই এবারো জাকের পাটির আয়োজনে আজাদী ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়। জোকের পাটি আয়োজিত ঈদ জামাতে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

প্রতিটি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share This :

Post a Comment

 

Top