কুষ্টিয়া হতে ইঞ্জিন চালিত ট্রলীতে সেন্টারীং এর কাঠের নীচে ৪টি প্লাষ্টিকের বস্থার মধ্যে ৭১৮ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল এবং ৪ বোতল অফিসার চয়েস হুইস্কি গুলো লুকিয়ে রাজবাড়ীর দিকে আসছিল।
গ্রেফতার কৃত সুন্দর আলীর বাড়ি চুয়াডাঙ্গার জীবন নগর আবুল কাশেম ওরফে হাবিবপুর রহমানে ছেলে।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ, “কঠোর হাতে মাদক দমন করতে হবে, রাজবাড়ীতে সুশীল সমাজ গড়তে হবে” পুলিশ সুপার জিহাদুল কবির, পিপিএম রাজবাড়ী এর স্লোগান।
এসপি অফিস সুত্রে জানা যায় পুলিশ সুপার এর নির্দেশক্রমে সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এর নেতৃত্ত্বে ওসি ডিবি মিজানুর রহমান, এসআই নিজাম, এএসআই হিরোন, এএসআই হাসানুজ্জামান ও সংগীয় ফোর্সদের সঙ্গে নিয়ে মাদক অভিযান পরিচলনা করে সদর উপজেলার সিজানপুর ইউনিয়নের বাগমাড়া এলাকা থেকে মাদক সম্রাট সুন্দর আলীকে গ্রফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা হয়েছে।
Post a Comment