এআরনিউজ২৪.কম রাজবাড়ী কালেক্টরেটের নৈশপ্রহরী নজরুল ইসলাম ছালাম এর উপর শারীরিক নির্যাতন, সরকারী কাজে বাধাদান ও জেলা প্রশাসক রাজবাড়ী সম্পর্কে আপত্তিকর ভিত্তিহীন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানব ব›দ্ধন করেছে কালেক্টরেট এর সর্বস্তরের কর্মচারীবৃন্দ।
০২আগষ্ট রোববার দুপুর ১টায় কালেক্টরেটের কর্মচারী আয়োজিত প্রতিবাদ ও মানব-বন্ধন কমর্কসূচি চলাকালীন সময়ে সভাপতির বক্তব্যে কালেক্টরেট সহকারী সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আবু দাইয়ান জাহাঙ্গীর হোসেন জেলা প্রশাসক সম্পর্কে যে সকল সাংবাদিক আপত্তিকর ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন সেই সকল সাংবাদিকদের আজ থেকে কালেক্টরেটের সকল অফিসে অবানচিত ঘোষনা করেন।
কালেক্টরেট কর্মচারী বৃন্দদের সাথে একমত প্রশন করেছেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম এ খালেক।
কালেক্টরেট সহকারী সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আবু দাইয়ান জাহাঙ্গীরের সভাপতিত্বে বাংলাদেশ ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতি জেলা শাখার সভাপতি মোঃ টিটু মন্ডল, সাধারন সম্পাদক বাসুদেব কুমার সরকার, ইউনিয়ন সচিব সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ইউনিয়ন ভূমি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন খান, কালেক্টরেট সহকারী সমিতির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের ৪র্থ শ্রেণীর সভাপতি আবুল কালাম দেওয়ান, ইউনিয়ন ভূমি এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইউনুস আলী মুন্সি প্রমুখ।
সাংবাদিকদের হুঁশিয়ারী করে বলেন আপনারা আর যদি এধরনের আপত্তিকর ভিত্তিহীন বক্তব্য প্রধান করেন তাহলে আমারা কালেক্টরেটের কোন কর্মচারী বসে থাকবো না আপনাদের উচ্চিৎ শিক্ষা দিয়ে দেব।

Post a Comment