LATEST UPDATES

Tuesday, September 1, 2015

রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ ২যুবক গ্রেফতার

আরনিউজ২৪.কম রাজবাড়ী সদর উপজেলার দর্পনারায়ণপুর ফেলুর দোকান সংলগ্ন বাস ষ্ট্যান্ড এলাকা থেকে ২৩পিস ইয়াবা সহ ২যুবকে গ্রেফতার করে পুলিশ।

৩১আগষ্ট সোমাবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রশোড়া গ্রামের -মোঃ গোলাপ প্রামানিকের ছেলে মোঃ রুহুল আমিন প্রামানিক (৩০), রুপপুর গ্রামের আবুল শেখর ছেলে মোঃ রুবেল শেখ (২৪)।

এসপি অফিস সুত্রে জানা যায় এএসআই মোঃ মাছুম বিল্লালের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফেলুর দোকান এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীকে ২৩পিস ইয়াবাসহ গ্রেফতার করে।








Share This :

Post a Comment

 

Top