LATEST UPDATES

Friday, September 4, 2015

আয়কর আদায় বৃদ্ধিতে রাজবাড়ী জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

আরনিউজ২৪.কম আয়কর আদায় বৃদ্ধিতে রাজবাড়ী জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে আয়কর রিটার্ণ পূরণের প্রশিক্ষণ নিলেন ১৯ জন রোভার স্কাউট।

যারা ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের আয়কর রিটার্ণ পূরণে সহায়তা করতে পারবে।
বাড়বে সরকারের আয়কর আদায়ের হার।

আয়কর আদায় বৃদ্ধিতে সহায়তা প্রদানের জন্য রাজবাড়ী জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে জেলা প্রশাসন ও আয়কর বিভাগের যৌথ উদ্যোগে ৩ সেপ্টেম্বর, বিকাল সাড়ে টায় রাজবাড়ী অফিসার্স মিলনায়তনে ১৯ জন রোভার স্কাউট সদস্যকে আয়কর রিটার্ণ পূরণের প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান ।

প্রশিক্ষিত এ সকল রোভার স্কাউট সদস্য রাজবাড়ীর ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের আয়কর রিটার্ণ পুরণে প্রয়োজনীয় সহায়তা করতে পারবে। জেলা প্রশাসনের উদ্যোগে খুব শীঘ্রই আয়কর ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে নতুন করদাতা সনাক্তকরণসহ পুরাতন করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সুবিধা হবে এবং সরকারের আয়কর আদায়ের হার বহুলাংশে বৃদ্ধি পাবে।
Share This :

Post a Comment

 

Top