খন্দকার রবিউল ইসলাম: এআরনিউজ ২৪.কম: আসন্ন পৌর নির্বাচনে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি কাজী ইরাদত আলী মেয়র পদপ্রার্থী হওয়ায় গতকাল ১৭ই অক্টোবর সকালে
তাকে তার বাসভবনে সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর
রহমান বাচ্চু নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল মাষ্টার,
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোকলেছুর রহমানসহ দাদশী ইউনিয়ন
আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দুই শতাধিক নেতাকর্মী ফুলের তোড়া ও গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় রাজবাড়ী জেলা আওয়ামীলীহের সহ-সভাপতি কাজী ইরাদত আলী দাদশী ইউনিয়নের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আমার জীবনের অনেক ছোট বেলা থেকে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি।
আর সেই ধারাবাহিকতায়ই আমি তৎকালীন মহাকুমা আওমীলীগের সহ-সভাপতি নির্বাচিত হই। আজ আমি রাজবাড়ী পৌর সভার মেয়র পদপ্রার্থী হয়েছি।
আল্লাহ যদি সহায় হন আর দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি রাজবাড়ী পৌরসভার মেয়র পদে নির্বাচন করব। আর মেয়র নির্বাচত হতে পাড়লে সার্বিক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ডিজিটাল পৌরসভা উপহার দেব। এ ছাড়াও তিনি তাকে শুভেচ্ছা জানানোর জন্য সকলক নেতাকর্মীকে ধন্যবাদ জানান।
Post a Comment