এআরনিউজ ২৪.কম: ৯অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কোলার হাট বাজার আমজাদ হোসেন এর চায়ের দোকানের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো মোঃ লিটন শেখ (২৩), পিতা-মোঃ তাহের আলী শেখ, গ্রাম-গঙ্গাপ্রসাদপুর।
এসপি অফিস সুত্রে জানা গেছে রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে এস আই মোঃ বদিয়ার রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সকাল সাড়ে ৬টার দিকে উক্ত স্থানে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পালানোর চেষ্টাকালে ১নং আসামীকে গ্রেফতার করে।
উল্লেখিত ৮০(আশি) বোতল ফেন্সিডিল মূল্য (৮০/ ৮০০)=৬৪,০০০/- টাকা।
পলাতক আসামী ২) ফরিদ খান (২৩), পিতা-মৃত সেকান্দার খান, সাং-সাভার, বর্তমানে তালতলা মরিয়ম কমিশনার এর বাড়ীর পার্শ্বে (মামা বাড়ী), থানা ও জেলা-রাজবাড়ী।
আসামীদ্বয় বিক্রয়ের উদ্দেশ্যে নেশা জাতীয় মাদক ফেন্সিডিল রাখা এবং সহযোগীতা করায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(খ)/২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
পিছনে ঝুলিয়ে রাখা লাল-কালো রংয়ের স্কুল ব্যাগের মধ্যে রাখা ৮০(আশি) বোতল ফেন্সিডিল এবং তাদের ব্যবহৃত ০১টি পুরাতন ফ্রিডম (রানার) রেজিষ্ট্রেশন বিহীন ওয়ান-টেষ্ট মোটর সাইকেল, যার চেচিস নং-ইজইটঅক১৪০৩০২১৩৯, ইঞ্জিন নং-জই১১৩তঅঐ*১৪০৩০০৫৯৬, গাড়ী রং-কালো উদ্ধার করা হয়।
Post a Comment