LATEST UPDATES

Monday, October 26, 2015

রাজবাড়ীতে পুলিশের সাথে বন্দক যুদ্ধে সন্ত্রাসী আরশাদ নিহত ও ১টি দেশী বন্দুক ২ টি কার্টুজ উদ্ধার



আরনিউজ ২৪.কম: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে পুলিশের সাথে  ‘বন্দুকযুদ্ধেউপজেলার ভংক্কর সন্ত্রাসী আরশাদ ব্যাপারি (২৫) নিহত হয়েছে।

নিহত সস্ত্রাসী আরশাদ ব্যাপারি দৌলতদিয়া ইউনিয়নের ইমান খাঁ পাড়ার শাহজুদ্দিন ব্যাপারির ছেলে।

ওসি এসএম শাহজালাল জানান, ২৫ অক্টোবর রোববার রাত ১০টার দিকে সন্ত্রাসী আরশাদকে দৌলতদিয়া কবরস্থান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের সময় তার কাছে অস্ত্রো আছে শিকার উক্তির জের ধরে পুলিশ সোমবার গভীর রাতে তাকে সঙ্গে নিয়ে  পদ্মার মোর মন্ডল মিয়া পাড়ায়  অস্ত্র উদ্ধারে গেলে আসামী আরশাদের সহযোগীরা  পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ ও পাল্টা গুলি করে। 

পুলিশ বলছে এসময় সন্ত্রাসী দাগি আসামী আরশাদ ব্যাপারী সহযোগীদের গুলিতে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর  হাসপাতালে আনার সময় সে মারা যায়। এ সময় ঘটনা স্থল হতে পুলিশ ১টি বন্দুক ও ২টি কুর্টুজ উদ্ধার করেছে।

নিহত আরশাদের বিরুদ্ধে ২০১৩ সালে পুলিশের ওপর বোমা হামলা, ৩টি ডাকাতি, একটি বিস্ফোরক, একটি হত্যা, একটি মাদক একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে জানা ওসি। আরশাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
Share This :

Post a Comment

 

Top