LATEST UPDATES

Friday, December 11, 2015

৮নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী কাওছার মাহামুদের মতবিনিময় সভা



আরনিউজ ২৪.কম  আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী কাওছার মাহামুদের এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রেল স্টেশনের সংলগ্ন ফুলতলায় মতবিনিময় সভায় ৮ নং ওয়ার্ডের কয়েকশত এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

মতবিনিমিয় সভায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরজ আলী সরদার, মো. খাইরুল ইসলাম, মো. ফরিদ আহাম্মেদ, মো. রঞ্জু, সিরাজুল ইসলাম আরিফ, মঞ্জুরুল আলম, আব্দুর রহমান প্রমুখ। 

কাওছার মাহামুদ রাজবাড়ী শহরের ৮নং ওয়ার্ডের ফুটবলারর আব্দুল জলিল এর ছেছে ও জাতীয়তাবাদী তরুন দল রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক।

বিএনপি থেকে নির্বাচন করলেও দলমত নির্বিশেষে তার দিকেই জনসমর্থন থাকবে বলে মনে করেন কাওছার মাহামুদ। 

৮নং ওয়াডেঁর মানুষ এবার মহিলা কাউন্সিলর হিসাবে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আসা করছেন তিনি। 

কাওছার মাহামুদ তার বক্তব্যে বলেন তিনি নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডের মানুষকে কোন কাজের জন্য পৌরসভায় যেতে হবে না তিনি প্রতেকটি মানুষের কাছে সেবা পোঁছে দিবেন এবং সব সময় এলাকাবাসীর পাসে থাকবেন বলে ওয়াদা করেন।

তুরুন এই সমাজ সেবক আরো বলেন, আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি এলাকাবাসীর পাসে থেকে মানুষের সেবা করাবো বলে নিজের জন্য নয় তাই তিনি এলাকার সকলের কাছে দোয়া চেয়েছেন।




Share This :

Post a Comment

 

Top