LATEST UPDATES

Wednesday, December 2, 2015

রাজবাড়ী পৌরসভায় ১৪দল সমর্থিত প্রার্থী হলেন সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী রিসিভসনে হাজারো নেতার্কমী

আরনিউজ ২৪.কম: রাজবাড়ী পৌরসভায় ১৪দল-মহাজোটের একক মেয়র প্রার্থী হলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলীর স্বামী ও রাজবাড়ী পৌরা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী।

০২ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় শহরের পান্না চত্বর থেকে কয়েক শত মোটরসাইকেল ও ১৫টি মাইক্রোবাস নিয়ে দৌলতদিয়া ঘাটে ১৪দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরীকে রিসিভ করতে যান নেতাকর্মীরা।

ঘাট থেকে নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে নির্মত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মেয়র প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী।

পরে সাবেক এমপি মৃত এ্যাডঃ ওয়াজেদ আলী চৌধুরীর কবরে শ্রাদ্ধাঞ্জলী নিবেদন করনে তিনি।
পরেজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার , মোহাম্মদ আলী চৌধুরী।

মেয়র প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী তার বক্তব্যে বলেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন তাই তার এই বিশ্বাসকে মূল্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করেন তিনি ও সাথে সাথে কেদে ফেলেন।

তিনি নেতাকর্মীদের নিদের্শ দেন সন্দর ভাবে নির্বাচন করতে হবে কারো সাথে আমার বিরোধ নেই আমারা যারা আওয়ামী লীগ করি সবাই ভাই ভাই এবং কাজী কেরামত আলী আমার নেতা। হে তবে এক দলে একাধীক প্রার্থী থাকতে পারে এটা কোন ব্যাপার না। যে কেউ প্রার্থী হতে পারে। তবে দল যাকে সমর্থন দেবে সেই দলীয় প্রার্থী।

সমাবেশ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে বাজারের বিভিন্ন মার্কেট গুলোতে গণসংযোগ করেন মেয়র প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহসভাপাতি ফকির আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক অশোক বাকচী সহ আরো অনেকই।  

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আগামী ৩০ ডিসেম্বর একই সাথে এ তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ৫ ও ৬ ডিসেম্বর বাছাই এবং ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা রয়েছে।

রাজবাড়ী পৌরসভায় ৩৮ হাজার ৪০৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে মহিলা ১৯ হাজার ৪৫৪ জন ও পুরুষ ১৮ হাজার ৯৫১ জন। পাংশা পৌরসভায় ২০ হাজার ২৪৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১০ হাজার ২০১ জন পুরুষ ও ১০ হাজার ৪২ জন মহিলা। গোয়ালন্দ পৌরসভায় ১৪ হাজার ৫২৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৩৪৯ ও মহিলা ৭ হাজার ১৭৪ জন।

গামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দেশের ২৩৬টি পৌরসভার নির্বাচন। ওই পৌরসভা গুলোর মধ্যে রাজবাড়ী, জেলার গোয়ালন্দ এবং পাংশা পৌরসভাও রয়েছে।
Share This :

Post a Comment

 

Top