LATEST UPDATES

Thursday, December 31, 2015

রাজবাড়ীতে জেলা বিএনপরি সাংবাদ সম্মেলন পৌরনির্বাচনের ফলাফল প্রত্যাখান করে সুষ্ঠ নির্বাচন দাবী

আরনিউজ ২৪.কম ৩০ ডিসেম্বর বুধবার রাজবাড়ী সদর পৌরসভা নির্বাচোনে ৯টি ওয়ার্ডে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভোটকেন্দ্রে যেতে বাধা, বিএনপি সমর্থিত প্রার্থীর পুলিং এজেন্টদের মারধোর ভয় দেখিয়ে রেজাল্ট সিটে সই করিয়ে নেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে সাবেক এমপি আলী নেওয়াজ মাহম্মুদ খৈয়ম।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহাম্মুদ খৈয়েমের বাসভনে সাংবাদিক সম্মেলন করা হয়।

এক লিখত বক্তব্যে রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এই সরকারে অধিনে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারে না এটাই প্রমান হয়েছে।

আর.এস.কে স্কুলের কেন্দ্র দখল ভোট কাটলে রিটার্নিং অফিসারকে ভোটকেন্দ্র স্থগিত করতে আবেদন  করলেও তা করা হয় নাই। বাজার পাঠশালাতে নৌকা সমর্থকদের নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আনুষ্ঠানিক আবেদন করলেও তা কর্ণপাত করা হয় নাই। দুপুরের পর মূলত ভোট কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়ে। এমন অবস্থায় আওয়ামী লীগের সিনিয়র নেতা নিজে সবকেন্দ্রে পুলিশের সহায়তায় ভোটকেন্দ্রে ঢুকে ন্যক্কারজনকভাবে বাক্স ভরে দেয়।

তাছারাও অনেক ঘটনা ঘটেছে সব বিবরণ দেওয়া সম্ভব নয়। তবে সমগ্র ঘটনার আংশিক তুলে ধরা হলো।

০১ নং ওয়ার্ডঃ
১১টার দিকে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে ০২নং বুথ থেকে চলমান বাক্স প্রিজাইডিং অফিসারের রুমে নিয়ে যায়। ০১ঘন্টা পরে সে বক্স ফেরৎ আনা হয়। তখন তা ব্যালটে পূর্ণ করা হয়েছে। প্রিজাডিং অফিসার বলে তার কিছুই করার নাই।

আমাদের সব এজেন্টদের তথ্য অনুযায়ী মোট প্রদত্ত ভোট ১৩১৬টি, কিন্তু ফলাফল দেয়া হয়েছে ১৫১৭টি।

০২ নং ওয়ার্ডঃ ( মহিলা কেন্দ্র )

বাক্স সীলগালা করে চুড়ান্ত গোনার সময় ৫টি বাক্সের স্থানে ৬টি বাক্স আনা হয়। প্রতিবাদ করলে এজেন্টকে মারধোর করা হয়।

শুধু তাই নয় ৯টি কেন্দ্রের সব গুলো বুথেই  এধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মহাম্মুদ খৈয়ম।
তিনি আরো বলেন দুপুরের পর পর প্রায় সব কেন্দ্রে বাক্স ভর্তি ব্যালোট পেপার ঢোকানো হয়। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি মেয়র প্রার্থীই বিজয়ী হতো

আপনারা জানেন, রাজবাড়ী জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সর্বক্ষেত্রে ধৈর্য সহিঞ্চুতার সর্বোচ্চ দৃষ্টান্ত রেখেছি। আমরা চাই অঞ্চলের মানুষ জাতিধর্ম নির্বেশেষে সুখে শান্তিতে পারস্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করবো।

আমরা আপনাদের মাধ্যমে  পৌরসভার ভেটারদের সহ দেশের মানুষকে জানানোর জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি সমর্থিত প্রার্থী অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নয়িম আনছারী, জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি সাবেক আহবায়ক নইম আনসারী, জেলা বারের সভাপতি এড্যাঃ মঞ্জুর মোর্শেদ, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল বারি প্রমুখ।
উপস্থাপনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এমজিদ বিশ্বাস।

এ সম্মেলনে রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অন-লাইন মিডিয়ায় প্রায় ৩০জন সাংবাদিক এবং জেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Share This :

Post a Comment

 

Top