LATEST UPDATES

Monday, December 21, 2015

জমে উঠেছে রাজবাড়ী পৌরসভায় নির্বাচনী লড়াই মাঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা




আরনিউজ ২৪.কম  রাজবাড়ী পৌরসভা নির্বাচনে ত্রিমূখী লড়াইয়ে নেমেছেন তিন প্রার্থী। ইতিমধ্যে পৌর নির্বাচন কে কেন্দ্র করে প্রর্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাচ্ছেন সবার দোয়া।
 
তবে কেন্দ্রে গিয়ে নির্বিগ্নে ভোট দেওয়ার ক্ষেত্রে শংকিত সধারণ ভোটাররা। পৌরসভার নির্বাচনী সমীকরনে দেখা যায়, বিএনপি লীগ থেকে মেয়র পদে নবীন প্রবীনের লড়াইয়ে দুজনের ঘুম হারাম হয়ে গিয়েছে।
 

অন্যদিকে জাতীয় পার্টি প্রার্থীর প্রার্থী শুকুর চৌধুরী প্রচারনা চালিয়ে যাচ্ছেন স্বাভাবিক ভাবে। এবারের রাজবাড়ী পৌরসভায় লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলীর স্বামী সাবেক পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের জৈষ্ঠ পুত্র অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত


রাজবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, লীগের প্রবীন আর বিএনপির নবীন প্রর্থী এবং জাতীয় পার্টি প্রার্থী তাদের নিজ নিজ দলীয় প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।


সকল প্রার্থীই পথসভা, উঠান বৈঠকসহ নির্বাচনের প্রচারনা চালিয়ে যাচ্ছেন জোরে শোরে, প্রর্থীদের কর্মী সমর্থক আর শোভাকাঙ্খিরা ভোটারদের মন জয় করতে সব রকম কৌশল অবলম্বন করে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে


রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী তিনজন হলেও মূলত হাড্ডা হাড্ডি লড়াই হবে নৌকা আর ধানের শীষের মধ্যে।


লীগ প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী ভোটারদের কাছে নৌকা প্রতিক নিয়ে ভোটের আশায় প্রতিটি ওয়ার্ড চষে বেড়াছেন।পাসা পাসি তিনি সাবেক সফল মেয়র ছিলেন সেই কথা মাথায় রেখে ভোটারদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানালেও ভোট যুদ্ধে পিছিয়ে নেই খৈয়ম পুত্র ধানের শীষের অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত, বয়সে নবীন হলেও বিনয়ী, নরম,ভদ্র আর ক্লীন ইমেজের মেধাবী ছেলে হওয়ায় এবং বাবার দীর্ঘদিনের গড়া পৌরসভাটি পিতার লালিত স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গিকার নিয়ে মাঠে নামায় তরুন প্রজন্ম সাধারণ ভোটারদের মন জয় করে ইতিমধ্যে পৌরবাসীর ভালবাসার পাত্রে পরিনত হয়েছেন


অপর দিকে লীগ প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরীর সহধর্মীনি কামরুন্নাহার চৌধুরী লাভলী রাজবাড়ীর সংরক্ষিত মহিলা এমপি হয়ে একটি গুরুত্বপূর্ন দায়িত্বে নিয়জিত রয়েছেন, আবার সেই একই পরিবারের তার স্বামী আরেকটি গুরুত্বপূর্ণ ১ম শ্রেণীর পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত হলে ভালই হয় বলে পৌরবাসি মনে করেন।

 ব্যাপক প্রচারনা চালাচ্ছেন মোহাম্মদ আলী চৌধুরী। এছাড়াও জাতীয় রাজনীতিতে ক্ষমতার পালা বদলে দীর্ঘ ৭বৎসর বিএনপি ক্ষমতার বাহিরে থাকায় পৌরসভার এবারের নির্বাচনটি ভাবিয়ে তুলছে পৌরবাসীদের, বিগত নির্বাচন গুলোতে যাইহোক না কেন এবারের নির্বাচনে হিসাব নিকাশ করতে ভুল করবেন না পৌরবাসি। তবে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে কে বিজয়ী হবেন তা ভেবে পাচ্ছেন না পৌরবাসী


পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৮শত ৬জন, তার মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার একশত ৪৬ জন মহিলা ভোটার ১৯ হাজার ৬শত ৭৩ জন। মেয়র পদে ৩জন সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন



জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আগামী ৩০ ডিসেম্বর একই সাথে  তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share This :

Post a Comment

 

Top