LATEST UPDATES

Tuesday, January 12, 2016

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর উদ্যোগে ৩দিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আরনিউজ ২৪.কম দারিদ্র্য দূরীকরণ ও আত্নকর্মস্থান সৃষ্টির লক্ষে পিডিবিএফ এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (গাভী পালন) কর্মসুচী শুরু।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) রাজবাড়ী সদর এর আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনয়াতনে ২৫জন সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী (গাভী পালন) উপর প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম এ খালেক।




উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাইচ চেয়াম্যান মওলানা সৈয়দ আহমেদ, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ফরিদপুর অঞ্চলের উদ্ধর্তন সহকারী পরিচালক মো. আজম প্রমুখ।



প্রশিক্ষক হিসাবে ছিলেন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডঃ নূরুল্লাহ আহসান।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার মো. আব্দুল হাই।
Share This :

Post a Comment

 

Top