এআরনিউজ ২৪.কম বিগত ২০১৫ সালে
অবৈধ আগ্নেয়াস্ত্র
উদ্ধারে সফলতা
ও বিশেষ
অবদানের স্বীকৃতি
স্বরূপ পুরস্কৃত
হয়েছে রাজবাড়ী
জেলা পুলিশ
প্রশাসন।পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে ২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহপরিদর্শক(আইজিপি) একেএম শহীদুল হক রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির,পিপিএম এর হাতে ক্রেস্ট তুলে দেন।
গত ১বছরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সারাদেশের মধ্যে ’গ’ গ্রুপে রাজবাড়ী জেলা পুলিশ ২য় স্থান অর্জন করে। একই অনুষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সফলতার জন্য রাজবাড়ী ডিবি’র এস.আই মোঃ নিজাম উদ্দিনকে আইজিপি ব্যাচ প্রদান করেন আইজিপি।
Post a Comment