LATEST UPDATES

Monday, March 21, 2016

কালুখালী ইউনিয়ন নির্বাচন বিষয়ে সাংবাদিক সম্মেলন



আরনিউজ ২৪.কম ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর দলীয় মনোনয়ন সংক্রান্ত বিভিন্ন অপ্রচার রোধের দাবিতে রাজবাড়ীর কালুখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের সাংবাদিক সম্মেলন।
রোবারা দুপুর ১টার দিকে কালুখালি উপজেলা আওয়ামী লীগ অফিসে এ সাংবাদিক সম্মেলন করেছে ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. খাইরুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলেন, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মী ও চেয়ারম্যান পদপ্রর্থী জানাচ্ছি যে, বহিস্কৃত কৃষকলীগ নেতা ও সাংবাদিক নামধারী নুরে আলম সিদ্দিকী হক কালখালী উপজেলা ধীন বিভিন্ন ইউনিয়নে দলীয় শৃঙ্খলা বিরোধী নানা অপ্রচার চালাচ্ছে।
যেমন সে উদ্যতভাবে বলে বেড়াচ্ছে যে আমি ৭টি ইউনিয়নের মনোনয়নের দায়িত্ব পেয়েছি।
সে মোহনপুর বাজারে জনগনের সুম্মখে কতিপয় ব্যক্তিদের উপস্থিতিতে বলেছে যে,  “তৃণমূল থেকে অনির্বাচিত প্রার্থী বা এমপি সাহেব যাকে মনোনয়ন দেবে না আমি তাদের মনোনয়ন এনে দেব। এরকম বক্তব্য বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও ভাবমূর্তি ক্ষুন্ন করে যা দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আমাদের এমপি মহোদয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
এসময় ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা তাদের স্বাখ্যরিত একটি লিখিত প্রেসরিলিজ দেন।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতার্কমীরা উপস্থিত ছিলেন।
মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মৃধ্যা, মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল, ইসলাম,  চেয়ারম্যান প্রার্থী অন্যআন্য নেতাকর্মী মোজাহার হোসেন, খন্দকার আনিসুল হক বাবু, খোরশেদ আলী মোল্লা, মো. আশরাফুল আলম সুজন, শের আলী, মো. সিরাজুল ইসলাম, মো. জয়নাল আবিদিন, মো. মিজানুর রহমান, মো. শাহ আজিজ, মো. খাইরুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. শহীদুজামান সাগর মোল্লা

Share This :

Post a Comment

 

Top