এআরনিউজ ২৪.কম রাজবাড়ীতে ৮মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিঃ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় মধুপুর এলাকা থেকে ৫৫.৪৪ গ্রাম হেরোইন সহ ৪জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৫লক্ষ টাকা।রাজবাড়ী এসপি অফিস সুত্রে জানা যায় সদর থানার অফিসার ইনচাজ শাহ্ মোঃ আওলাদ হোসেন, পিপিএমের নেতৃত্বে এসআই মোঃ সোলাইমান কাজী, এএসআই মোঃ রমজান খন্দকার, কং মোঃ মোতালেব হোসেন, মোঃ ওমর আলী, মোঃ আরফান আলী, সঞ্জয় কুমার মন্ডল, রেখা রানী বিলকিছ সহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ মধুপুর প্রাইমারী স্কুল সংলগ্ন দক্ষিণ
মাদক ব্যবসায়ী শাপলা বেগম ও স্বপ্না বেগম এর যৌথ মালিকানা বসত বাড়ীর ১(এক) তালা বাড়িতে অভিযান চালিয়ে ৫৫.৪৪ গ্রাম হেরোইন সহ ২মহিলা সহ ৪জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলো রুবেল শেখ (২৭), পিতা-লতিফ শেখ, গ্রাম-ভুয়াপুরঘাট, থানা-ভুয়াপুর, জেলা-টাংগাইল, এ/পি-শামুছু মাষ্টারের বাড়ী দৌলতদিয়া, ২) মোঃ আখের আলী (২২), পিতা-মোসলেম আলী মোল্লা, সাং-উত্তর দৌলতদিয়া বাজার এলাকা, উভয় থানা-গোয়ালন্দঘাট,৩) স্বপ্না বেগম (৩০), স্বামী-আঃ হাই, গ্রাম-মধুপুর সরকারী প্রাইমারী স্কুল সংলগ্ন থানা-রাজবাড়ী, ৪) শাপলা বেগম (৩৫), স্বামী-মৃত আনোয়ার, সাং-উত্তর দৌলতদিয়া হলের সামনে বাবুর বাড়ীর ভাড়াটিয়া, থানা-রাজবাড়ী, সর্ব জেলা-রাজবাড়ী।
সদর থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ আওলাদ হোসেন, পিপিএম জানান গ্রেফতারকৃত শাপলা বেগম ও স্বাপ্না বেগম দৌলতদিয়া এলাকায় দীর্ঘ দিন মাদকের ব্যবসা চালাতো। পরে গোয়ালন্দ মোড় মধুপুর এলাকায় এক তলা একটি বাড়ী করে মাদকের ব্যাবসা চালিয়ে আসছিলো। তাদের নামে একাধীক মামলা রয়েছে।
Post a Comment