এআরনিউজ ২৪.কম ৭মে রাজবাড়ীর ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
হবে। আর এর মধ্যে ১৪নং খানগঞ্জ ইউনিয়নে শত হুমকি ধামকি উপেখ্যা করে প্রচার প্রচারণা ও
গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী ( ধানের শীষ)
প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান আতাহার হোসেন তকদির।
তকদির সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন
রকম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন ভোটারদের
কাছ থেকে। শুধু তাই নয় তিনি প্রতেকটি গ্রামে গ্রামে
সভা, সমাবেশ ও পথসভা ও করছেন।
প্রচারণার সময় দিনে ইউনিয়নের হাট বাজার সহ প্রতেকটি গ্রাম মহল্লায় ছিল উৎসব মুখর পরিবেশ।
বর্তমান চেয়ারম্যান তকদির হোসেন জানান আমি গতবারও বিএনপি প্রার্থী ছিলাম এবাওর বিএনপি থেকে আমাকে যোগ্য মনে করে দলীয় প্রার্থী করেছেন আমি (ধানের শীষ ) প্রতিক পেয়েছি আর ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতিক খানগঞ্জ ইউনিয়নবাসী আমাকে ৭মের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
বর্তমান চেয়ারম্যান তকদির হোসেন জানান আমি গতবারও বিএনপি প্রার্থী ছিলাম এবাওর বিএনপি থেকে আমাকে যোগ্য মনে করে দলীয় প্রার্থী করেছেন আমি (ধানের শীষ ) প্রতিক পেয়েছি আর ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতিক খানগঞ্জ ইউনিয়নবাসী আমাকে ৭মের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আমি এই ইউনিয়নবাসীর জন্য যখন যা পেরেছি করেছি নিজের কথা চিন্তা করিনি তাই
সাধারন মানুষ আমার পাসে আছে।
তবে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, খানগঞ্জে যাতে সুষ্ঠু নির্বাচন ও
ভোটারা নিরভয়ে কেন্দ্রে যেতে পারেন সেই জন্য প্রশাসেনের সহযোগিতাই চান তিনি।
তিনি আরো বলেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ প্রার্থী তার কর্মী ও ক্যাডার বাহীনি
দিয়ে আমার কর্মী ও সমর্থকদের বিভিন্ন ভাবে ভয় ভীতি পদর্শন করছে।
সন্ধ্যার পর থেকে ক্যাডার বাহীনি নিয়ে ইউনিয়নের প্রতেকটি গ্রামে গ্রামে ভোটারদের
বাড়ি বাড়ি গিয়ে ভয় ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। তাই আমার পক্ষে কর্মী সমর্থকরা
নির্বাচনী প্রাচার করতে ভয় পাচ্ছে।
সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তারা সৎ যোগ্য ব্যাক্তিকেই ভোট
দিবেন বলে জানান তারা।
এই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী
(নৌকা) খন্দকার গোলাম কিবরিয়া বাবলু ও বিএনপি সমর্থিত প্রার্থী আতাহার হোসেন তকদির(ধানের
শীষ)।
তবে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায় এই খানগঞ্জ ইউনিয়নে নৌকা-আর
ধানের শীষে হাড্ডাহাডী লড়াই হবে।
নির্বাচনকে ঘিরে খানগঞ্জ
ইউনিয়নের অন্তঃত সাধারন মানুষ আইন
শৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে। তবে
প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোট
গ্রহণ ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি ব্যবস্থা
নেয়া হয়েছে বলে পুলিশের
পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ইউনিয়নে ওয়াঁড ৯টি কেন্দ্র ৯টি মোট ভোটারের সংখ্যা ১০৬৮ জন। বিএনপি প্রার্থী
আতার হোসেন তকদির জানান ৪টি কেন্দ্র অধিক ঝকিপূর্ণ বলে মনে করছেন তিনি।
জানা গেছে ২০১১ সালের নির্বাচনে আতাহার হোসেন তকদির ৩৮০৩ ভোট পেয়ে ২১৯২
ভোটের ব্যবধানে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী ১৬১১ভোট পেয়ে
পরাজিত হন।
Post a Comment