রাজবাড়ীর কালুখালী
উপজেলায় ৭টি ইউনিয়নে আগামী ২৮মে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আর এর মধ্যে মৃগীইউনিয়নে আওয়ামী লীগ
সমর্থিত প্রার্থী (নৌকা) শহিদুজ্জামান সাগর মোল্লা বিদ্রোহী প্রার্থী বদরউদ্দিন সরদার
(আনারস) এর বিরুদ্ধে নির্বানী আচরন বিধি লংঙ্গনের অভিযোগ ও নৌকা সমর্থিত নেতা কর্মীদের
উপর হামলা ও গনসংযোগে বাধার দেওয়ার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে মৃগী ইউনিয়ন
আওয়ামী লীগ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী
লীগ সমর্থিত প্রার্থী শহিদুজ্জামান সাগর মোল্লা বলেন বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী
বদরউদ্দিন সরদারের কর্মীরা আমার কর্মীদের বিভিন্ন ভাবে বাধা প্রধান সহ মারধোর ও কর্মীদের
দোকান পাঠ ভাংচুর এবং লট পাট করছে। তাছারা আমার কর্মী কবীর হোসেনকে মারধোর করে আহত
করে বর্তমানে সে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বদর উদ্দিনের কর্মী সমর্থকরা ভোটারদের বাড়ী
বাড়ী গিয়ে রোতের অন্ধকারে শাড়ী লঙ্গি দিয়ে বেরাছে। এমন অবস্থায় এই ইউনিয়নে নির্বাচন
করায় আমার কষ্ট সাধ্য হয়ে পরেছে।
এসময় আরো বক্তব্য রাখেন, মো:শহীদুজ্জামান সাগর মোল্লা, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, আ: খালেক মাষ্টার, মো:রফিকুল ইসলাম বাদশা, মৃগী
ইউনিয়নের সভাপতি মো:আনোয়ার হোসেন, আবুল
হোসেন জোদ্দার, এস
এম হারুন অর রশিদ প্রমুখ।
Post a Comment