এআরনিউজ ২৪.কম-৭মে রাজবাড়ীর ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
হবে। আর মাত্র ২দিন বাকী এর মধ্যেই রাজবাড়ী সদর উপজেলার ২নং দাদশী ইউনিয়নে বিএনপি প্রার্থী
ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর
রহমান বাচ্চু (আনারস) ও বিএনপি সমর্থিত প্রার্থী হাফেজ মাওঃ মো. লোকমান হোসেন
(ধানের শীষের অফিস ভাংচুর করেছে দূবৃত্তরা।
০৪ মে বুধবার রাত ৮টার দিকে দাদশী বাজারে থাকা বিদ্রোহী (আনারস)ও বিএনপি ধানের
শীষ দুটি অফিস ভাংচুর করা হয়।
দাদশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু জানান, রাত ৮টার
দিকে আমি নির্বাচনী অফিস থেকে কর্মীদের সাথে কথা বলে বের হওয়ার পর পরিই নৌকা রমজান
আলীর একদল সন্ত্রাসীবাহীনি আমার অফিস ভাংচুর করে ও কর্মীদের মারধোর করে বলে এখানে আনারসের
কোন অফিস থাকবে না। শুধু তাই নয় বিএনপির অফিসও ভাঙচুর করেছে তারা।
এবিষয়ে যুবলীগ নেতা যুবলীগ নেতা আক্তার
উজ্জামান ও বর্তমান চেয়ারম্যানের বড় ভাই জানান আমারা কর্মীদের সাথে অফিসে বসে কথা বলছি লাম এমন সময় বিএনপি প্রার্থীর
অফিস এর দিক থেকে কিছু লোকজন দৌড়ে পালাচ্ছে বের হয়ে দেখি বিএনপির অফিস ভাংচুর করছে
সন্ত্রাসীরা। পরে ঐ সকল সন্ত্রাসীরা লুৎফর রমানের অফিসও ভাংচুর শুরু করে।
পরে দাদশীর পাসেই থাকা পুলিশ
এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আমাদে রক্ষা করে, নইলে আমাদের কেউ মেরে গুরুত্বর করতো।
এসময় দাদশী বাজারে সাধারন
মানুষ ও দোকানদারা আতঙ্কিত দোকানপাট বন্ধ করে চলে
যায়। দাদশী ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে।
পরে
থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন ঘটনাস্থল পরির্দশন করেন। পরে সকল প্রার্থী ও কর্মীদের
উদ্যেশ্যে বক্তব্য দেন তিনি বলেন আর মাত্রা ২দিন পরেই নির্বাচন
এত সন্দুর একটি পরিবেশকে আপনারা এধরেন রুপ দিলেন সেটা আমারা পুলিশ হিসাবে আসা করিনি
তবে এই উৎসব মুখর পরিবেশকে নষ্টকারী যেইহোকনা কেন কোন ছার দেওয়া হবে না। তিনি আরো
বলেন আমারা পুলিশবাহীনি চাই রাজবাড়ীর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন
হোক যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর
পর থেকে যদি কোন রকম বৃশঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করার চেষ্টা করেন আমি ওসি বলছি সে
যে দলেরেই হোক না কেন প্রমান পাওয়া গেলে কোন ছার দেওয়া হবে না। এস আই মামুন মাতব্বর জানান খবর পেয়ে আমি সাথে সাথে এসে দুই পক্ষকে থামানোর চেষ্টা করি পরে থানার অফিসার্স ইনচার্জ আসার পরে পরিবেশ শান্ত হয়।
এই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী
মো. রমজান আলী (নৌকা, বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান বাচ্চু (আনারস) ও বিএনপি সমর্থিত
প্রার্থী হাফেজ মাওঃ মো. লোকমান হোসেন (ধানের শীষ)।
শান্ত ও ভদ্র শহর হিসেবে রাজবাড়ীর সুনাম রয়েছে। নিজেরা ক্ষমতার জন্য রক্তপাত না করে মিলিতভাবে সুষ্ঠ নিবাচন উপহার দিয়ে এটা বজায় রাখবেন আশা করছি।
ReplyDelete