LATEST UPDATES

Thursday, June 30, 2016

রাজবাড়ী পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 আরনিউজ ২৪.কম রাজবাড়ী পুলিশ প্রশাসনের মাসিক  কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে বুধবার বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেড মাসিক এ মাসিক সভায় রাজবাড়ীতে কর্মরর্ত সকল পুলিশ সদস্যের কল্যান সংক্রান্ত এবং ভাল কাজের পুরস্কার স্বরুপ ক্রেস্ট/নগদ অর্থ প্রদান এবং রাজবাড়ী সদর কোর্টে কর্মরর্ত থাকা অবস্থায় নিহত কং/মিজানুর রহমানের স্ত্রীকে তার প্রাপ্ত পেনশনের চেক
প্রদান করেন রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম সভাপতিত্বে কল্যাণ সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল বাশার মিয়া, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শাহ জালাল সহ ৫টি থানায় কর্মরত অফিসার্স ইনচার্জ গণ।

তাছারাও বিভিন্ন থানায় কর্মরর্ত অফিসার গণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের সকল কর্মকান্ডে অগ্রতি, সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়।

সবশেষে সকলকে ঈদের অগ্রীম শুভেচ্চা জ্ঞাপন করে কল্যানের সমাপ্তি করা হয় ।
Share This :

Post a Comment

 

Top