এআরনিউজ২৪.কমঃ মাদক মুক্ত সমাজ চাই এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু’র উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর বুধবার সকালে রাজবাড়ী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত এই টটুর্নামেন্ট।ক্রিকেট টুর্নামেন্ট এ যে দল গুলি অংশ গ্রহণ করেন, শেখ রাসেল, তাজ উদ্দিন আহমেদ, কাজী হেদায়েত হোসেন একাদশ ও শেখ কামাল একাদশ।
অনুষ্ঠিত খেলায় কাজী হেদায়েত হোসেন একাদশ টচ-এ জিতে ৬ইউকেট এ ১২০রান করে।পরে প্রতিপক্ষ দল শেখ কামাল একাদশ ৮উইকেট এ ৮৫ রান করে পরাজিত হয়।
কাজী রাকিবুল হোসেন শান্তনু জানান রাজবাড়ীর যুব সমাজ কে মাদক থেকে দুরে রাখতে আমি এই প্রতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্যোগ নিয়েছি।তিনি আরো বলেন, আমি নিজ উদ্যোগে প্রতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করেছি যাতে যুবসমাজ মাদক থেকে সরে এসে মাদকের বিরুদ্ধে আনন্দলন গড়ে তোলে এই জন্য আমার ছোট একটি চেষ্টা মাত্র।
রাজবাড়ীর যুব সমাজ কে মাদক থেকে দুরে রাখতে এই ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্যোগ নেয়ায় রাজবাড়ীর সচেতনমহল সাদুবাদ জানিয়েছে উদ্যোগক্তা কাজী রাকিবুল হোসেন শান্তনু কে।
খেলা শেষে বিজয়ী সহ সকলের মধ্যে পুরুষ্কার তুলে দেন কাজী রাকিবুল হোসেন শান্তনু। এসময় জেলা ছাত্র লীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজিক ও সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সুমন (এরশাদ) সহ সদর ও গোয়ালন্দ উপজেলার ইউনিয়নের ছাত্র-লীগের অন্যআন্য নেতাকর্মী বৃন্দ।

Post a Comment