এআরনিউজ২৪.কম: পুরাতন সদস্য নবায়ন
ও নতুন সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে রাজবাড়ীর
১৪টি ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৪ ডিসেম্বর রবিবার বিকেল ৫টার দিকে
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মত বিনিময় সভা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ ওহেদুল জাম্মান, পৌর আওয়ামী লীগের সভাপতি এড: উজির আলী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রথম।
মতবিনিময় সভায় কাজী ইরাদত আলী সদস্য নবায়ন করার পরে নতুন সদস্য সংগ্রহ করার জন্য
নির্দেশ দেন নেতাকর্মীদের।

Post a Comment