LATEST UPDATES

Saturday, January 6, 2018

বিএনপিকে শেখ হাসিনার অধিনেই নির্বাচনে আসতে হবে: পথসভায় কাজী ইরাদত আলী


এআরনিউজ২৪.কম: ৫জানুয়ারি গণন্ত্রের বিজয় দিবস ও মহাজোট সরকারের ৪বছর পুর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ওপথসভায় এ কথা বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক কাজী ইরাদত আলী
কাজী ইরাদত আলী বলেছেন, বিএনপি জামায়াত জোট সরকার প্রেট্রল বোমা মেরে মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। প্রতিষ্ঠা করতে চেয়েছিল জঙ্গিবাদ যা করতে পারে নি। মাননীয় শেখ হাসিনা সরকার শক্ত হাতে প্রতিহত করেছে।
কাজী ইরাদত আলী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনো শেখ হাসিনার অধিনে করতে হবেশেখ হাসিনা বলেছিলেন, বিএনপিকে নাকে খদিয়ে নির্বাচনে আসতে হবে, নেত্রীর সেই কথা আজ বাস্তব হতে যাচ্ছে
কাজী কেরামত আলী এমপিকে শিক্ষা প্রতিমন্ত্রী করায় জন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান
০৫ জানুয়ারি শুক্রবার বিকালে মহাজোট সরকারের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে রাজবাড়ী পৌর আওয়ামীলীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম কর্ণধার কাজী ইরাদত আলী।
গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন গ্রামমহলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়াতে হয় নেতাকর্মীরা।
জমায়েত শেষে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পথসভায় মিলিত হয়
পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী সেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এ্যাডঃ শফিকুল আজম মামুন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা কৃষকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহবায়ক আবুল হোসেন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখসভা উপস্থাপনা করেন. পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি

Share This :

Post a Comment

 

Top