LATEST UPDATES

Thursday, March 12, 2015

রাজবাড়ীর সদর উপজেলার দাদশী ইউনিয়ন থেকে ১২০ পিস ইয়াবা সহ যুবক গ্রেফতার





 খন্দকার রবিউল ইসলাম (মজনু)/  আরনিউজ২৪.কম: রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকা থেকে ১২০ পিস ইয়াবা সহ তুহিন নামে এক বাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বক্তারপুর গ্রামের বাবলু দাসের মেহগুনী বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আমিরুল ইসলাম তুহিন (৩০) পাচুরিয়া ইউনিয়নের এলাইল গ্রামের মৃত মহাম্মদ আলীর ছেলে।

রাজবাড়ী সদর থানার এসাআই মো. বদিয়ার রহমান জানান, মঙ্গলবার সাড়ে ৫টার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকায়  অভিযান চালিয়ে তুহিনকে গ্রেফতার কারা হয়। এসময় তার দেহ ত্ত্ল্লাশী করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

এএসআই হিরোন কুমার জানান,  তুহিন হত্যা মামলা সহ একাধীক মামলার আসামী।











Share This :

Post a Comment

 

Top