LATEST UPDATES

Sunday, March 15, 2015

রাজবাড়ীতে ১৫ মাচ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা




খন্দকার রবিউল ইসলাম (মজনু)/  আরনিউজ২৪.কম: রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৫ মার্চ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজারের খলিফা পট্টিতে আলোচনা সভার অনুষ্ঠিতহয়।

র‌্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী ১ আসোনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়েদা নওশীন পর্ণিনী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, বীর মুক্তি যুদ্ধা আবদুল জব্বার, সাবেক পৈার মেয়র মোহাম্ম্দ আলী, চেম্বার্স অব কমার্চ এর সাবেক সভাপতি মো. জাকির হোসেন, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন মন্ডল।

র‌্যালিতে কাপড় ব্যবসায়ী সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, অংশগ্রহন করেন।

আয়োজনে জেলা প্রশাসন,রাজবাড়ী।


Share This :

Post a Comment

 

Top