LATEST UPDATES

Saturday, April 11, 2015

অবৈধ সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মরিয়া রাজবাড়ীতে পৌর বিএনপি’র বর্ধিত সভায় সাবেক এমপি আলী নেওয়াজ খৈয়ম





১১ এপ্রিল আরনিউজ২৪.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

অবৈধ শাসকদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। মানুষ হত্যা, গুম, খুন, অত্যাচার করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে মারিয়া হয়ে উঠেছে। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি আলী নেওয়াজ খৈয়ম।

শাসকদের অত্যাচারে গণতন্ত্রকামী মানুষ, হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে। বর্তমান সরকার সমঝোতা, ন্যায়পরায়নতা ও গণতন্ত্রকে ধ্বংস করে

১১এপ্রিল শনিবার বেলা ১২টায় বিএনপি দলীয় কার্যালয়ের পাসে রেলওয়ে হোসনাবাগ হলে পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

পৌর বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: এমএ খালেক, জেলা বিএনপি’র সাবেক আহবায় নঈম আনসারী, জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যডাঃ আসাদুজ্জামান লাল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, জেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক ভিপি গাজী আহসান হাবিব, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক চৌধুরী অধ্যাপক আহসানুল করিম হিটু, সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, জেলা জাসাস এর সভাপতি আব্দুর রউব হিটু প্রমুখ। এাছারাও কয়েকটি ওয়াঁডের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিথি নিয়ে আলোচনা ও দলীয় নেতা-কর্মীদের করণীয় সম্পর্কে আলোচনা করেন নেতারা।

এ সময় জেলা বিএনপিসহ সকল অঙ্গসগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



Share This :

Post a Comment

 

Top