LATEST UPDATES

Tuesday, April 7, 2015

রাজবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে



০৭ এপ্রিল আরনিউজ২৪.কম:  নিরাপদ পুষ্টিকর খাবার Ñসুস্থ জীবনের অঙ্গিকার(সেফ ফুড- হেলদি লাইভস) এই প্রতিপাদ্য কে সামনে  রেখে বিশ্বের ন্যায় রাজবাড়ীতে পালিত হল বিশ্ব সাস্থ্য দিবস।
বিশ্ব ব্যাপী সকলের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করনের লক্ষ নিয়ে ১৯৪৮ সাল থেকে ৭ এপ্রিল ১৯৪টি দেশে পালিত হয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
মঙ্গলবার সকাল ১০টায় রাজবাড়ী সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সিভিল সার্জন কার্যলয় থকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় । র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয় । পরে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মো: মাহাবুবুল হক এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন-৩৮ স্বরাষ্ট মন্ত্রালয় সস্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুন নাহার চৌধুরি লাভলি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. সৈয়দা নওশিন পূর্নিণী, ভারপাপ্ত পলিশ সুপার তোফায়েল আহমেদ, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর কাজী ফারুক আহমেদ, বি.এম.এ সভাপতি মো: গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি খান মো: জহুরুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর আর.এম.ও ডা: এম.এ হান্নান,র্ রাস সভাপতি লৎফর রহমান বাবু, নির্বাহী পরিষদ সদস্য সুপ্র শামীমা আক্তার মুনমুন সহ সদর হাসপাতালে কর্মরত ডাক্তার, বিভিন্ন এনজিও, ক্লিনিক, সুধিসমাজ ও হাসপাতাল ষ্টাফ নার্স এতে অংশ গ্রহন করেন ।



Share This :

Post a Comment

 

Top