৪এপ্রিল এআরনিউজ২৪.কম: রাজবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত জেলা স্কুল মিলনয়াতনে ২দিন ব্যাপি ডিজিটাল মেলা ২০১৫- উদ্বোধন করা হয়েছে।৪এপ্রিল বেলা ১২টায় রাজবাড়ী জেলা
স্কুলে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি সচিব খন্দকার মো. আসাদুজ্জামান।
উদ্বোধনের পর প্রধান অতিথি খন্দকার মো. আসাদুজ্জামানসহ অন্যান্য অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
২দিনব্যাপি এই ডিজিটাল মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন দর্শনাথী মেলার স্টল ও সাজসজ্জা দেখতে ভীড় জমান।
বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম ,এ খালেক, সচিবের সহধর্মীনি সেলিনা সুলতানা , প্রধান শিক্ষিকা আজিজা খানম প্রমুখ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলো।
মেলায় ২৬টি স্টল রয়েছে।
Post a Comment