এআরনিউজ২৪.কম:৬এপ্রিল আলোর পটুয়াখালির বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের উপর পুলিশের নিষ্ঠুর নির্যাতন ও তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সোমবার বেলা এগারটায় রাজবাড়ী জেলার সাংবাদিকবৃন্দের উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়।
কর্মসুচিতে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মতিয়ার রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সহসভাপতি আবদুস সামাদ মিয়া, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবাহ উল করিম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক স্বপন কুমার দাশ, বন্ধুসভার সভাপতি প্রদ্যুত কুমার দাশ, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ প্রমূখ।
১৭ মার্চ রাতে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতভর থানায় তাকে পিছনে হাতকরা পরিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হয়। পরদিন তাকে জেলহাজতে পাঠানো হয়। এরপর চাঁদাবাজির মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
Post a Comment