এআরনিউজ২৪.কম: রাজবাড়ীতে ১৪মে বৃস্পতিবার গভীর রাতে সদর উপজেলার
শহিদ ওহাবপুর ইউনিয়নের নীমতলা এলাকার ৫টি মামলার
দাগি আসামী সাহেব আলীকে (৪২) কে দেশীয় অস্ত্রো এলজি সহ নিজ বাড়ী হতে গ্রেফতার
করেছে রাজবাড়ী থানা পুলিশের একটি দল।
রাজবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের বিত্তিতে রাজবাড়ী সদরের নীমতলা গ্রামের বাসিন্দা
৫টি মামলার আসামী সাহেব আলী বাড়ীতে
আছে এ সংবাদ পেয়ে তিনি ও তার সহযোগী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অস্ত্রোসহ তাকে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন জেলায় হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। আসামী সাহেব আলীর পিতার নাম মৃত আবুল কাশেম বাড়ী –সদর থানার
শহিদ উহাবপুরের নীমতলায়।
তাহার বিরুদ্ধে অস্ত্রো রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্রো আইনের ১৯ (এ) ধারায় মামলা
হেয়েছে।
Post a Comment