LATEST UPDATES

Wednesday, May 13, 2015

সন্তাস ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে রাজবাড়ীতে চলছে পুলিশের বিশেষ অভিযান ইয়াবা খাওয়ার সরঞ্জাম সহ ৪ তরুন গ্রেফতার


আরনিউজ২৪.কম: ১৩মে  বুধবার বিকাল সাড়ে ৪টার পাবলিক হেলথ অফিসের সামনে থেকে  ইয়াবা খাওয়ার সরঞ্জাম সহ ৪ তরুনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, দিপঙ্কর(১৮), প্রকাস(১৮), সিরাজ সেখ(১৮) ও  রাজন (২২)। এদের সবারই বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামে।

 গ্রেফতারকৃত তরুনদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি মোবাইল সেট, অতিরিক্ত ৫টি সিম, সিরিন্স, সুই, ইয়াবা লেগে থাকা কয়েন, কেচি সহ প্রভিতি ।

রাজবাড়ী সদর থানার এ এস আই মফিজুল আলম বলেন সন্তাস ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে পুলিশ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করা হয়।

Share This :

Post a Comment

 

Top