LATEST UPDATES

Wednesday, May 13, 2015

রাজবাড়ীর বড় চর বেনীনগর গ্রামে পল্লী বিদ্যুৎ ও রাস্তা উদ্বোধন আলোকৃত হলো ১৯৭টি পরিবার



আরনিউজ২৪.কম: রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়-চর বেনীনগর গ্রামের পল্লী বিদ্যুৎ ও একটি ৭০০ মিটার রাস্তা উদ্বোধন করা হয়েছে।

১৩ মে বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসাবে পল্লী বিদ্যুৎ ও রাস্তার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী সরকারের আনারকম উন্নয়নের বিষয় তুলে ধরেন সাধারন মানুষের কাছে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। আজ এই মিজানপুর ইউনিয়নের বড় চর বেনীনগর গ্রামে ২৮লক্ষ টাকা ব্যায়ে পল্লী বিদ্যুৎ ও ৬লক্ষ টাকা ব্যায়ে একটি রাস্তা করা হয়েছে।

আপনারা আমাদের দেশ নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে তিনি দেশের ১৬ কোটি মানুষের আরো বেসি বেসি সেবা করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এমদাদুল হক, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যনেজার মো. আলতাফ হোসেন, মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান,এলাকা পরিচালক মো. ছালাম আল মাসুদ, সাবেক এলাকা পরিচালক আকেন আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন ৬নং ওয়াডের মেম্বার জোছন মোল্লা।

কাজী হেদায়েত হোসেন স্মৃতি পরিষদের সভাপতি গোলাম মোস্তফা আলম ও সাধারন সম্পাদক মোক্তার মোল্লার নেতৃত্বে ১শত মোটরসাইকেল শোভা যাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দিলেন এমপি


Share This :

Post a Comment

 

Top